সংগৃহীত ছবি
সারাদেশ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরে সাপের কামড়ে সোহরাব হোসেন নামে ৪ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মদপানে স্কুলছাত্রীর মৃত্যু

আজ (সোমবার) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

শিশু সোহরাব সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সুবহানের ছেলে।

প্রতিবেশী আসলাম উদ্দিন বলেন, সকালে আমি ও শিশুর বাবা কাজে করছিলাম। এ সময় শুনতে পাই বাড়ির উঠানে খেলা করার সময় একটি বিষধর সাপ শিশু সোহরাবের পায়ে কামড় দেয়। আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা