সংগৃহীত ছবি
সারাদেশ

আ’লীগের দুপক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আরও পড়ুন: স্পিডবোট ডুবি নিখোঁজ শিশু

সোমবার (১৪ অক্টোবর) সকালে শিবগঞ্জ পৌরসভার মরদানা-আইয়ুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কব্জি বিচ্ছিন্ন হওয়া যুবক ওই এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম (৩৫)।

আহত অপর দুজন হলেন- মর্দানা মহল্লার কেটু মড়লের ছেলে আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দনা-আইয়ুব বাজারে আওয়ামী লীগের আব্দুল গ্রুপ ও ইসমাইল গ্রুপের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে রবিউলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত দুজন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, একজন আহত হওয়ার কথা শুনেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা