সারাদেশ

শরীয়তপুরে আইনজীবীদের ২ গ্রুপের হাতাহাতি!

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (২৮ মে) বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতি’র সামনে ‘আইনজীবীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও টাকা ফেরত পাওয়ার দাবিতে’ করা মানববন্ধনে এ ঘটনা ঘটে। এতে মানববন্ধন কর্মসূচি পন্ড হয়ে যায়।

জানা যায়, ২০১৮ সাল থেকে ঘুরে ফিরে সমিতির দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও অ্যাডভোকেট আবু সাইদ। দায়িত্ব পালনকালে আইনজীবীদের কল্যাণ তহবিলের স্থায়ী আমানতের (এফডিআর) ১ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করেন তারা দুই জন। এমন অভিযোগ এনে তাদের দুইজনের সদস্যপদ স্থগিত করে সমিতির ভবনে থাকা তাদের চেম্বার দুইটির বুকিং বাতিল করে সমিতি।

এ ঘটনা নিয়ে শরীয়তপুর জেলা আইনজীবীদের একটি গ্রুপের মধ্যে ক্ষোভ বিরাজ করে আসছিল। তবে, অভিযুক্ত আইনজীবী জহিরুল ইসলামের দাবি, বার কাউন্সিল সমিতির সিদ্ধান্ত স্থগিত করায় কতিপয় আইনজীবী তা মেনে নিতে পারেনি বলে সাধারণ আইনজীবীদের ব্যানারে গুটি কয়েক আইনজীবী মানববন্ধন করেছে

এদিকে, মানববন্ধনে হামলার বিষয়ে অ্যাডভোকেট মো. মুরাদ হোসেন মুন্সী বলেন, ২০১৯-২০ সালে সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক সাধারণ আইনজীবীদের কল্যাণ তহবিলের প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি আমরা জানতাম না। এ বছর নতুন কমিটি হওয়ার পরে বিষয়টি জানতে পেরে তাদের শাস্তি নিশ্চিত ও টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন কর ছিলাম।

বর্তমান কার্যকরী কমিটি বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় আমরা সাধারণ আইনজীবীরা মানববন্ধনের আয়োজন করে ছিলাম। মানববন্ধনে কিছু আইনজীবী ও তাদের কিছু লোক এসে আমাদের ওপর হামলা করেছে। হামলায় আমাদের অনেক আইনজীবী আহত হয়েছেন। আমরা এই হামলার বিচার চাই। যদি বিচার না পাই তাহলে আমরা আরও বড় কর্মসূচি দিব।

এ ব্যাপারে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও অভিযুক্ত আইনজীবী জহিরুল ইসলাম বলেন, বার কাউন্সিলের আদেশ মেনে না নিতে পারার কারণে বিচ্ছন্নভাবে মানববন্ধনের আয়োজন করেছে। সিনিয়র আইনজীবী বা সমিতির সিদ্ধান্ত ছাড়া এই মানববন্ধন আয়োজন করায় সাধারণ আইনজীবীরা তাদের কাছে জানতে চেয়েছে আমরাও তো সাধারণ আইনজীবী আমাদের কেন কর্মসূচির বিষয়ে বললেন না ? যেহেতু সাধারণ আইনজীবীদের ব্যানারে মানববন্ধন করেছেন সেহেতু সাধারণ আইনজীবীদের বললেন না কেন ? আর আমি একটি রাজনৈতিক সংগঠন করি, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মানববন্ধন করেছে। সমিতির টাকা আবু সাইদ ফেরত দিবে বলে স্বীকার করার পরেও তারা ৭-৮ জন আইনজীবী আমাকে অপদস্ত করার জন্যই এই কাজ করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা