সারাদেশ

উখিয়ায় বিপন্ন প্রজাতির চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

ইমরান আল মাহমুদ, উখিয়া: উখিয়ায় টেকসই বন ও জীবিকা প্রকল্পের বৃক্ষরোপণ শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। রবিবার (২৮ মে) দুপুরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের রাজাপালং মধুরছড়া এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, উখিয়ায় সুফল প্রকল্পের ২০২২-২৩ অর্থবছরের এবারে ৫০ হেক্টর সংরক্ষিত বনভূমিতে বিরল ও বিপন্ন প্রজাতির ১লাখ ২৫হাজার চারা রোপণ করা হবে। তাছাড়া দোছড়ি বিট, থাইংখালী সহ উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনভূমি সবুজায়ন করার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বনবিভাগ।

রবিবার দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের পাশ্ববর্তী রাজাপালং মধুরছড়া ও ফলিয়াপাড়া সংরক্ষিত বনভূমি ঘুরে দেখেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। এসময় কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম, সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান,উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উপস্থিত ছিলেন।

পরে বৃক্ষরোপণ উদ্বোধন উপলক্ষ্যে সংরক্ষিত বনভূমিতে বিরল ও বিপন্ন প্রজাতির বুদ্ধ নারিকেল গাছের চারা রোপণ করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক। এরপর কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক একটি করে চারা রোপণ করেন। পরে বনে সবুজায়নের সকল প্রকল্পের খোঁজ নেন তিনি। এসময় উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে সামাজিক বনায়ন,সুফল প্রকল্প সহ বনবিভাগের বিভিন্ন কার্যক্রম চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক কে অবগত করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা।

বৃক্ষরোপণ উদ্বোধন শেষে দুপুর ১টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন প্রতিনিধিবৃন্দ। বৃক্ষরোপণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চ্যালেন আই'র স্টাফ রিপোর্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকার কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক সহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও অন্যান্যরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা