সংগৃহীত ছবি
সারাদেশ

মনপুরায় বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলায় বিপন্ন প্রজাতির প্রায় ৩০ কেজি ওজনের একটি কাছিম উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় নিহত ২

শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের বালুরচর এলাকা থেকে কাছিমটি স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের সদস্যরা উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করে।

বন বিভাগের মনপুরা রেঞ্জ অফিসার রাশেদুল হাসান বলেন, শীত মৌসুম হলো কাছিমের প্রজননের সময়। তাই ধারণা করা হচ্ছে কাছিমটি প্রজননের জন্য বালুর চরে এসে আটকা পড়ে। বাংলাদেশের উপকূলবর্তী দ্বীপ ও চরাঞ্চলে এর অস্তিত্ব বিদ্যমান হলেও বিশ্বব্যাপী এটি সংকটাপণ্য।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে নিহত ১

তিনি আরও বলেন, জলপাই রংয়ের প্রাপ্তবয়স্ক কাছিমটির ওজন প্রায় ৩০ কেজি। এর ইংরেজি নাম অলিভ রিজল সি টারটোল ও বৈজ্ঞানিক নাম লেপিডোচেলিস অলিভাসিয়া। আজ দুপুরের দিকে মেঘনা নদীতে এটি অবমুক্ত করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা