ছবি-সংগৃহীত
সারাদেশ

চালের বস্তায় মিললো ৩৮ লাখ টাকা!

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের সদরে চালের বস্তা তল্লাশি করে পাওয়া ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : আগুনে ২ শিশুসহ মায়ের মৃত্যু

রোববার (২৮ মে) দুপুরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় ঢাকাগামী একটি বাস তল্লাশির সময় চালের বস্তা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

আটক মমিনুর ইসলামের (৩২) বাড়ি কুড়িগ্রামের উলিপুরের কিশামত গ্রামে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের ওই বাসটিতে টোল প্লাজায় তল্লাশি করা হয়। এসময় একটি চালের বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে বস্তা খুলে এর ভেতরে ৩৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় বস্তার মালিক মমিনুর ইসলামকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : ছেলেতে রুপান্তরিত হলেন সুমনা

লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুর বলেন, টাকা উদ্ধারের পর আটক ব্যক্তি দাবি করেন, এগুলো তার মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা। তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তার কথামতো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, একটি চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। টাকার রহস্য উদঘাটন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা