সারাদেশ

ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ২১ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সম্রাটসহ ৯ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: আরও ৬৭ হাসপাতালে ভর্তি

শুক্রবার (২৬ মে) রাত থেকে শনিবার (২৭ মে) রাত পর্যন্ত উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের সাথে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের তথ্যমতে বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা চারটি গরুসহ উপজেলার উথুরা হাতিবেড় গ্রাম থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে ২১ মামলার আসামী মো. সম্রাট (২৬), দেওয়ানগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. রাশিদুল (৩৪), পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানোয়াঘাট গ্রামের মৃত আ. রহমান গোলজারের ছেলে মো. আল আমিন (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের মৃত ঈমান আলী প্রমানিকের ছেলে আব্দুল আলিম (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাগলপুর গ্রামের ইউনুছ আলী শেখের ছেলে মো. হযরত আলী শেখ (৩৪), শেরপুর জেলার শ্রীবন্দী থানার বালিয়াচন্ডি গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. উকিল মিয়া (২২), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নতুন টুক্কারচর বড়বাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. হাবিবুর রহমান (৫৫), মাদারগঞ্জ উপজেলার সালাবান্দা গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মো. শান্ত (৪৩), ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের আ. রহমানের ছেলে মো. আল আমিন (২৮)। পরে তাদের দেওয়া তথ্যমতে ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের আসামী হোসেন আলীর গোয়াল ঘর থেকে চারটি গরুসহ ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মো. হোসেন আলী (৬০) ও আব্দুল মতিন শিকাড়ীর ছেলে আল আমিনকে (৩০) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সীমান্তে সংঘর্ষ, নিহত ৫

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ২১ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সম্রাটসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্যমতে ডাকাতি করা ৪টি গরু সহ আরও দুই জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা