ছবি : সংগৃহিত
সারাদেশ

মাদারীপুরে প্রকৌশলী গবেষণা ইনষ্টিটিউট

এস আর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: দেশের প্রকৌশলীদের দক্ষ ও বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে দেশে প্রথমবারের মতো নির্মান করা হবে প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষন ইনষ্টিটিউট।

আরও পড়ুন : বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত

শনিবার (২৭ মে) সকালে পদ্মা সেতু সংলগ্ন মাদারীপুরের শিবচর রেল স্টেশন ও ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের পাশে প্রকল্পের স্থান পরিদর্শনে এসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ প্রকৌশল বিশেষজ্ঞ টিমের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সারা পৃথিবী মনে করে বাংলাদেশ একটা উদাহরণ হিসেবে দাড়াচ্ছে। তাই আমরা চাচ্ছি যে সকল পেশাদাররা কাজ করে তাদের প্রশিক্ষন প্রয়োজন আছে। প্রশিক্ষনের সাথে গবেষনা যোগ করে সারা দুনিয়ার সাথে টক্কর দিতে হবে।

আরও পড়ুন : বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, চীফ হুইপ মহোদয় প্রকল্পের জন্য আমাদের যে এলাকাটি দেখিয়েছেন। জায়গাটা খুবই সুন্দর। ঢাকা শহরের কোলাহল থেকে একটু দূরে। অথচ দিনে যাওয়া আসাতে কোন প্রবলেম নাই। এই জায়গায় প্রতিষ্ঠানটি করতে পারলে সারা বাংলাদেশ উপকৃত হবে।

মন্ত্রী আরো বলেন, আমাদের প্রকৌশলীদের জন্য আলাদা কোন গবেষনা প্রতিষ্ঠান নেই। আমরা সেই কাউন্সিলটা এখানে করবো। এখানে শুধু সিভিল প্রকৌশলীদের জন্য নয় সব ধরনের প্রকৌশলীদের জন্য এ গবেষনা করার সুযোগ থাকবে। এক সময় বাংলাদেশের বাইরের প্রকৌশলীরা এসেও এখানে গবেষণা করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা