ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে 'দুঃশাসন হটাও দ্রব্যমূল্যের দাম কমাও জীবন বাঁচাও' এই ¯স্লোগানকে ধারন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) উলিপুর শাখা র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ করে।

আরও পড়ুন : কর্মস্থল ইউনিয়নে, দায়িত্ব পালন সদরে!

শনিবার (২৭ মে) বিকেলে উলিপুর জিরো পয়েন্ট (গবা মোড়) এ উলিপুর কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র আয়োজনে এই র‌্যালি ও বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, যুব ইউনিয়নের সভাপতি আব্দুর রফিক, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার সাহা, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন।

আরও পড়ুন : গাছে বেঁধে দুই স্কুল ছাত্রকে নির্যাতন

বক্তরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান ভোট বিহীন সরকার বিভিন্ন দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, দ্রুতই এই দাম বৃদ্ধির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণ উচিৎ জবাব দিবে বলে হুশিয়ার করেন। তারা আরো বলেন, রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের সাথে আর বর্তমান সরকার দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে যুদ্ধ করছে দেশের জনগণের সাথে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বজিত সিং বাপ্পা, ফয়েজ উদ্দিনসহ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা