ছবি : সংগৃহিত
সারাদেশ
এফসিপিএস শেষ না করেই অপারেশন

কর্মস্থল ইউনিয়নে, দায়িত্ব পালন সদরে!

জামালপুর প্রতিনিধি : কর্মস্থল ইউনিয়নে হলেও ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছেন ডাঃ সুমাইয়া রশীদ নামে এক চিকিৎসক। ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এফসিপিএস শেষ না করেই তিনি বেসরকারি হাসপাতালে অপারেশন করেন।

আরও পড়ুন : গাছে বেঁধে দুই স্কুল ছাত্রকে নির্যাতন

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম এক প্রজ্ঞাপনে ২০২২ সালের ২৮ আগস্ট ৪২তম বিসিএস এর সহকারী সার্জন ডাঃ সুমাইয়া রশীদকে জামালপুর সদরের তুলসীরচর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব দেন। কিন্তু সদর উপজেলার তুলসীরচরে কোন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রই নাই। সেখানে আছে পরিবার পরিকল্পনা কেন্দ্র।

জামালপুর সদরে যোগদানের পর তিনি একদিনও তুলসীরচর যাননি। তিনি দায়িত্ব পালন করছেন ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে। সরকারি কোন পরিপত্র ব্যতিত কোনভাবেই তিনি ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দিতে পারেন না।

অভিযোগ উঠেছে, জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করা ডাঃ সুমাইয়া রশীদ মেলান্দহ মাতৃছায়া, জেলা শহরের সিটি হসপিটাল, মানবসেবা ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে অনকলে অপারেশন করে থাকেন। যেটা এফসিপিএস শেষ পর্ব সম্পন্ন ব্যতিত তিনি করতে পারেন না।

আরও পড়ুন : কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

তুলসীরচর উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা না থাকার অজুহাতে জামালপুর জেনারেল হাসপাতালে কাজ করার কোন বিধান নেই। একজন ডাঃ যোগদানের শুরুতে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রথম দুইবছর উপ-স্বাস্থ্য কেন্দ্র অথবা যেকোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করা বাধ্যতামুলক।

নতুবা তাঁর পোস্টিং যে এলাকায় সেই ইউনিয়নে পরিবার পরিকল্পনা কার্যালয়ে বসে তিনি চিকিৎসা সেবা প্রদান করবেন। যোগদানের পর দুই বছর পূর্ণ না হওয়া সহকারী সার্জন ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দিতে হলে মন্ত্রণালয় বা অধিদপ্তরের লিখিত আদেশ লাগবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কমপক্ষে দুইবছর গ্রামে তাঁর চিকিৎসা দেবার কথা থাকলেও জামালপুরের স্বাস্থ্য বিভাগ তা মানছেন না। এতে তুলসীরচর ইউনিয়নের সাধারণ মানুষ সরকারের বিনামূল্যে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন : জলাবদ্ধতা নিরসন করবো

এ ব্যাপারে ডাঃ সুমাইয়া রশীদ সাংবাদিকদের বলেন, তাঁর কর্মস্থল তুলসীরচর। কর্তৃপক্ষের নির্দেশেই তিনি ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছেন। এমবিবিএস শেষ করার পর থেকেই তিনি অপারেশন করার যোগ্যতা রাখেন। জেনারেল হাসপাতালের বাইরেও তিনি অপারেশন করতে পারেন।

জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস সাংবাদিকদের জানান, ডাঃ সুমাইয়া রশীদের কর্মস্থল তুলসীরচর হলেও সেখানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কোন স্থাপনা নাই। শুধুমাত্র পদ সৃষ্টি করে তাকে ওই পদ দেওয়া হয়েছে। তুলসীরচর ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র না থাকায় ওই ডাক্তারকে জেনারেল হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে।

তুলসীরচর ইউনিয়নের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা