ছবি : সংগৃহিত
সারাদেশ
গাইবান্ধা

ভুয়া ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দন্ত চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে মো. মেহেদী হাসান নামের এক ভুয়া ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : বজ্রপাতে ৪ জনের মৃত্যু

শনিবার (২৭ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

ভুয়া দন্ত চিকিৎসক মেহেদী হাসান পলাশবাড়ী উপজেলার চৌমাথা এলাকার সায়েদ মিয়া ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া ডিগ্রী ব্যবহার করে দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের চিকিৎসা করে আসছিলেন মেহেদী হাসান।

তিনি পলাশবাড়ী পৌরসভার চৌমাথায় অবস্থিত ডেন্টাল কেয়ার পয়েন্টে নিয়মিত রোগি দেখতেন।

আরও পড়ুন : আ.লীগের রাজনৈতিক ভবিষ্যত নেই

বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান শনিবার দুপুরে ডেন্টাল কেয়ার পয়েন্টে অভিযান চালান। এ সময় মেহেদী হাসান প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২ ধারা অবমাননার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মো. মাহাবুব আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মেহেদী হাসান দীর্ঘদিন থেকে ভুয়া সনদ ব্যবহার করে জনগণকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। তার এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা