ছবি : সংগৃহিত
সারাদেশ

পলাশবাড়ীতে সম্প্রীতি সমাবেশ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে সর্বজন স্বীকৃত বাংলাদেশ৷ ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান ৷

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারী কমিশনার ভূমি এসএম ফয়েজউদ্দিন, এএসপি (সি-সার্কেল) উদয় কুমার সাহা, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান রাজা, পলাশবাড়ী পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু নির্মল কুমার মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার সাহা প্রমুখ।

আরও পড়ুন : জাহাঙ্গীরকে ফের দুদকে তলব

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের এবং বর্ণের লোকজনকে আগের মতো একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে পলাশবাড়ীকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে।

তারা আরো বলেন, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই মিলেমিশে একাকার। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে চলি, একসঙ্গে খাই, একসঙ্গে উৎসব পালন করি। এই সম্প্রীতির উদাহরণ দেশময় ও বিশ্বময় ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা করি।’

আরও পড়ুন : বন্ধুর পরীক্ষার প্রক্সি দিয়ে আটক!

সমাবেশে উপজেলার পৌরসভা সহ ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা