ছবি : সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে মাদক ফেলে পালালো আসামি!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় ৫০ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ফেলে পালিয়েছে জোড়া খুন সহ ১১ মামলার আসামি মো. বাবু সরকার (২৮) ও ৫ মামলার আসামি জিসাদ (৩০)। পরে ফেলে যাওয়া মাদকসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন : ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

জানা গেছে, সোমবার (২২ মে) রাত সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকার মো. আলী বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে এ সমস্ত মাদক এবং ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করে।

গোয়েন্দ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে ফেনসিডিল এবং গাঁজা নিয়ে আসতেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের মোটরসাইকেল থামানোর জন্য সিগনাল দিলে তারা মোটরসাইকেল এবং ২টি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন : মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এ সময় ব্যাগ ২ টি তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল এং ২কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মটোরসাইকেল জব্দ করি।

পরে, স্হানীয়দের মাধ্যমে জানতে পারি মাদক বহনকারী মো. বাবু সরকার। সে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখার পশ্চিম পাড়া এলাকার মৃত ওফিজ উদ্দিন সরকারের ছেলে।

অপর মাদক বহনকারী জিসাদ। পৌরসভার পূর্ব দেওভোগের মন্ডলবাড়ি এলাকার আবুল বাশার লিটনের ছেলে।

আরও পড়ুন : চুরির অপবাদে শিশু নির্যাতন!

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশে (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পলাতক আসামিদের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হইয়াছে।

তিনি আরো বলেন, আসামি বাবু বিরুদ্ধে আগে ১১ টি মাদক মামলা এবং আসামি জিসাদ বিরুদ্ধে ০৫ টি মাদক মামলা রয়েছে।

আসামিদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি আবুল কালাম আজাদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা