ছবি : সংগৃহিত
সারাদেশ
মাদারীপুর

চুরির অপবাদে শিশু নির্যাতন!

এস আর শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর জেলার কালকিনিতে মোবাইল চুরির অপবাদে মো. বাহারুল (১৩) নামের এক শিশু শিক্ষার্থীকে চরম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : অষ্টগ্রামে ভূমি সেবা ২০২৩ উদযাপিত

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে পূর্ব শত্রুতার জের ধরে এ নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার।

সোমবার (২২ মে) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান মিলন সরদারের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : জামালপুরে আ’লীগের বিক্ষোভ

নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী আলীনগর এলাকার ফাঁসিয়াতলা গ্রামের শাহাদাত বেপারীর ছেলে।

এলাকা ও ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে গেলে নির্যাতনের শিকার হন শিক্ষার্থী বাহারুল।

এসময় একই বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরিক্ষার্থী শুভর পকেট থেকে একটি মোবাইল নেয়ার জন্য চেষ্টা করেন বাহারুল। একপর্যায়ে তাকে চোর সন্দেহে হাতুরী ও লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে ফেলে রাখেন স্থানীয় লোকজন।

আরও পড়ুন : মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের লোকজন এ নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী শিক্ষার্থীর মা কান্না জড়িত কণ্ঠে বলেন, বাহারুলের হাত ও পা-সহ শরীরে বিভিন্নস্থানে আঘাতের অনেক চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : সভাপতি শামীম, সম্পাদক রনি

অভিযুক্ত শুভর কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওই ছেলে একটা চোর। আজকে আমার প্যান্টের পকেটে থাকা মোবাইল চুরি করেছে। তাই তাকে এলাকাবাসী পিটিয়েছে।

আলীনগর এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ সাহেদ পারভেজ বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের লোকজন পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ নির্যাতন চালিয়েছে। আমি এর বিচার দাবী করছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানা পুলিশ হাসপাতালে ভর্তি করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা