ছবি-সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পৃথক দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

সোমবার (২২ মে) দুপুরে জেলার সদর এবং কালুখালী উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের মজের শেখের ছেলে বিজয় শেখ (১৬) এবং কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কমরপুর গ্রামের বাবু মণ্ডলের স্ত্রী শেফালী বেগম (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের বিজয় শেখ কলেজ থেকে বাড়ি ফিরে তাদের নতুন ঘরের বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বিদ্যুৎস্পৃষ্টে বিজয় শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

অন্যদিকে, আজ সোমবার দুপুরে গোসল শেষে বাড়ি ফিরে ভেজা হাতে টেলিভিশনের সুইচ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন শেফালী বেগম। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদত মিরাজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা