ছবি-সংগৃহীত
সারাদেশ

ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রুহেল আহমদ (২৫) ও নুরুল ইসলাম (২১) নামের দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ১২ আসামি খালাস!

সোমবার (২২ মে) দুপুরে উপজেলার কামালবাজার এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহেল আহমদ কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে। অন্যদিকে নিহত নুরুল ইসলাম একই এলাকার মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন বলেন, আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই এ দুই শ্রমিক মারা গেছেন। মরদেহ দুটি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাখা আছে।

আরও পড়ুন : ট্রাক চাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

তিনি আরো বলেন, কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বিষয়টি পুলিশ তদন্ত করছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা