ফাইল ছবি
সারাদেশ

ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক।

আরও পড়ুন: মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার কামালবাজার ইউনিয়নের বেটুয়ারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামালবাজার ইউনিয়নের হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার হাজরাই মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। হঠাৎ করে ছাদ ধসে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান রুহেল ও নুরুল নামে দুই নির্মাণ শ্রমিক।

আরও পড়ুন: চুরির অপবাদে শিশু নির্যাতন!

দক্ষিণ সুরমা থানা পুলিশের ওসি শামসুদ্দোহা পি পি এম দুঘর্টনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা