ছবি-সংগৃহীত
সারাদেশ

পদ্মায় ধরা পড়লো বিশাল পাঙাশ

জেলা প্রতিনিধি ‍: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

আরও পড়ুন : সয়াবিন তেল আমদানির উদ্যোগ

মঙ্গলবার (২৩ মে) সকালে বাসুদেব হলদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, সকাল ১০টার দিকে মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে তোলা হয়। এসময় ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে বাসুদেব হলদার জানান, প্রতিদিনের মতো সহযোগীদের নিয়ে ভোরের দিকে পদ্মায় তিনি জাল ফেলেন। সকালে টেনে তুলতেই দেখেন তার জালে বড় একটি পাঙাশ আটকা পড়েছে। মাছটি ওজন করে দেখেন ২২ কেজি। পরে এটি নিলামে তোলা হয়।

আরও পড়ুন : ৮ মামলায় ইমরান খানের জামিন

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি কেজিতে ৫০ টাকা লাভে বিক্রি করে দেবেন। বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দুপুরের মধ্যেই বিক্রি হয়ে যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা