ছবি: সংগৃহীত
সারাদেশ

থমথমে রাজশাহী নগরী

সান নিউজ ডেস্ক: রাজশাহীতে বিএনপির পদযাত্রাকে ঘিরে বিরাজ করছে থমথমে পরিবেশ। নগরীর রাস্তাঘাটে যানবাহন চলাচল সীমিত হয়ে এসেছে। এ ছাড়াও নগরীর ভবন মোহন পার্কের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

মঙ্গলবার (২৩ মে) সকাল থেকেই সাহেব বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩-এর সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে। অনুমোদিত যে কোনো ধরনের পদযাত্রায় রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলার অবনতির সমূহ সম্ভাবনা থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা প্রতিবিধানে মঙ্গলবার (২৩ মে) থেকে রাজশাহী মহানগরী আইন, ১৯৯২-এর ধারা-৩০ মোতাবেক আরএমপি’র পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: জাহাঙ্গীরকে ফের দুদকে তলব

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বলেন, সিটি নির্বাচনের বিধি-নিষেধের কারণে সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ আছে। তাই বিএনপির পদযাত্রা কর্মসূচি নগরীতে করতে দেওয়া হবে না।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা