ছবি-সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে শিশু ও বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে রাবেয়া খাতুন (৬৫) ও নুর হাসান (৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

রোববার (২১ মে) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি ও হারাগাছ ইউনিয়নের পল্লিমারী একতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন পল্লিমারী একতা গ্রামের মৃত আনেছ আলীর স্ত্রী। অন্যদিকে নিহত নুর হাসান হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আলমগীরের ছেলে।

এলাকাবাসী জানায়, রাবেয়া খাতুনের চার মেয়ে। মেয়েরা স্বামীর বাড়িতে বসবাস করেন। রাবেয়া খাতুন পুলিশের দেওয়া বাড়িতে একাই বসবাস করতেন। প্রায় তিনি পাতলা পায়খানায় আক্রান্ত হতেন। শনিবার বিকেলেও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে রাতের কোনো এক সময় বাড়ির পাশে পুকুরে কাপড় পরিষ্কার করতে যান। গভীরতা বেশি হওয়ায় তিনি পুকুরের পানিতে ডুবে যান। রোববার সকালে স্থানীয় লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখেন। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন : থাপ্পরে প্রাণ গেল ইজিবাইক চালকের

অপরদিকে রোববার সকাল ১০ টার দিকে নুর হাসান স্বজনদের অজান্তে বাড়ির পাশের পানি ভর্তি গর্তে পড়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন গর্তে তার মরদেহ ভাসতে দেখেন। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্তাছের বিল্লাহ বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা