ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

আরও পড়ুন : থাপ্পরে প্রাণ গেল ইজিবাইক চালকের

রোববার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর দামকুড়া থানার গহমাবোনা এলাকার মৃত শাজাহান আলীর ছেলে এন্তাজুল ইসলাম গোল্লা (৬৫) ও তার ছেলে কুরবান আলী (১৭)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : তাবলীগে এসে যুবকের আত্মহত্যা

পুলিশ জানায়, সকালে বাবা-ছেলেসহ কয়েকজন ধান মাড়াই মেশিন নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পথে চাপাল এলাকায় পেছন থেকে দুটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এন্তাজুল ও তার ছেলে কুরবান নিহত হন।

ওসি কামরুল ইসলাম বলেন, ট্রাক দুটি শনাক্তের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা