ছবি-সংগৃহীত
সারাদেশ

ডিসি সাহেবের বলী খেলা অনুষ্ঠিত

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঐতিহাসিক ডিসি সাহেবের বলী খেলার ৬৮ তম আসরে কুমিল্লার বাঘা শরীফ ও উখিয়ার নুর মোহাম্মদ বলী চ্যাম্পিয়ন হয়েছেন।

শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় একে অপরকে পরাজিত করতে না পারায় তাদের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজক কমিটি।

নুর মোহাম্মদ বলী গতবারের চ্যাম্পিয়ান আর বাঘা বলী কক্সবাজারের মাঠের এই প্রথম প্রতিযোগী। চট্টগ্রামের জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ান কুমিল্লার শাহজালাল বলী মহেশখালীর কালু বলীর সঙ্গে বাছাই পর্বে হেরে যান।

কক্সবাজারের ডিসি সাহেবের বলী খেলায় সারাদেশ থেকে তিন শতাধিক বলী অংশগ্রহন করেন।

তবে এবার সবার নজর কাড়ে কক্সবাজার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়া পার্থ। আগের দিন সে বলী ধরার ঘোষণা দেন। অতিথি ক্যাটাগরিতে জগদীশ লড়েন চকরিয়ার কাজল বলীর সাথে। দেড় মিনিটের লড়াইয়ে কাজলকে সহজেই পরাস্ত করেন জগদীশ।

এসময় জগদীশ বড়ুয়াকে উপরে নিচে দোলাতে দোলাতে উল্লাসে ফেটে পড়ে দর্শকেরা। এক প্রতিক্রিয়ায় জগদীশ বলেন, আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনের মাঠেও তিনি অন্য প্রার্থীদের সহজেই পরাস্ত করে চ্যাম্পিয়ন হবেন।

ফাইনালে দ্বিতীয় পুরস্কারের খেলাও যৌথ চ্যাম্পিয়ানে শেষ হয়। এখানে দুই প্রতিযোগী হলেন, চকরিয়া ডুলাহাজারার রমিজ বলী ও মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী। তৃতীয় পুরস্কারের খেলায় মহেশখালীর কবির বলী চ্যাম্পিয়ান হন, রানার্স আপ হন একই উপজেলার লালু বলী।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, এনডিসি।

তিনি বলেন, ‘বলী খেলা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে। এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে লোকজনের আগমন সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্রীড়াকে এগিয়ে নিতে সরকার আন্তরিক। খেলাধুলায় আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রাম বাংলার এই বলীখেলা আমাদের টিকিয়ে রাখতে হবে।’

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা আওয়ামীলী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, আবদুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বলী খেলার চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা