সারাদেশ

খাগড়াছড়িতে অবৈধ চিনিসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে সরকারি শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা চিনিসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বনেতাদের আস্থা বুঝতে বিএনপি ব্যর্থ

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের স্বর্ণিভর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে নিয়ে আসা ৬০০ কেজি চিনিসহ ওসমান গনি নামক এক চোরাকারবারিকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

আটককৃত ব্যাক্তিকে সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এঘটনায় রাতেই বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়,সেই মামলায় আজ শুক্রবার দুপুরের পর উসমান গনিকে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন : চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তির তথ্য অনুযায়ী একটি (টমটম - অটোরিকশা) ৬০০ কেজি চিনি, বিসমিল্লাহ স্টোর সংবলিত একটি কাগজ, ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। আটক ওসমান গনি সহ আরও কয়েকজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা