সংগৃহীত ছবি
সারাদেশ

মাটিরাঙ্গায় ভারতীয় কাপড় উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুল্ককর ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধ ভাবে নিয়ে আসা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর ) গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৪টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চৌধুরীঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।

উদ্ধার হওয়া এসব কাপড়ের মধ্যে ছিলো ২৭টি জিন্সের প্যান্ট, ৬৬ টি শার্ট, ৪৪টি শার্ট ও ১৬টি কলার টি শার্টসহ মোট ১৫৩টি ভারতীয় কাপড় জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পথ দিয়ে অবৈধ ভারতীয় কাপড়ের একটি চালান মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু আনন্দ বাজার এলাকায় দিয়ে মোটরসাইকেল যোগে নিয়ে আসা হচ্ছে। সেনাবাহিনীর একটি টিম ওয়ারেন্ট অফিসার টিএ মো: হারুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। চোরাকারবারিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নিয়ে আসা কাপড় ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ২৭টি জিন্সের প্যান্ট, ৬৬ টি শার্ট, ৪৪টি শার্ট ও ১৬টি কলার টি শার্টসহ মোট ১৫৩টি ভারতীয় কাপড় জব্দ করা হয়। তবে ঘটনাস্থল হতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা, মাদকদ্রব্য, বিভিন্ন অপরাধ দমনরোধে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। এসব অপরাধ কর্মকান্ড দমনের বিরুদ্ধে সেনাবাহিনীর এঅভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা