সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে অবৈধ সিগারেট জব্দ, আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা বিদেশি সিগারেটসহ একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬ টার দিকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে অবৈধ সিগারেটসহ তাকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

আটককৃত হলেন- তনয় চাকমাকে (২৭) সে চিত্তরঞ্জনপাড়ার ০৫নং ভাইবোনছড়া এলাকার বরেন্দ্র চাকমার ছেলে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

পুলিশ বিফ্রিং সূত্রে, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে তনয় চাকমাকে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে পালাবার চেষ্টা কালে তল্লাশি করা হলে ইজিবাইকের ছাদের পর্দার নিচে রক্ষিত সারিবদ্ধভাবে রাখা ১৯১ কার্টুন /বক্স SILVER NANO ORIS ব্র্যান্ডের বিদেশী সিগারেটসহ তাকে আটক করা হয়, যার বর্তমান বাজার মূল্য (১৯১X১০০০) = ১,৯১,০০০/- (এক লক্ষ একানব্বই হাজার) টাকা। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হলে কোন সন্তোষজনক জবাব বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।

বর্ণিত ঘটনার আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

আরও পড়ুন : মিয়ানমারের ৩৩০ নাগরিককে হস্তান্তর

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা