ছবি-সংগৃহীত
সারাদেশ

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল আমিন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, মাদকাসক্ত ওই যুবক আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের দুই ভবনের মাঝে পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আল আমিন উপজেলার ধামেরহাট বাজার সংলগ্ন মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাতে মাঝে মধ্যে ধামেরহাট বাজারের একটি হোটেলে কাজ করতেন। এমনকি বিভিন্ন দোকানে ও বাড়িতে গিয়ে চুরিও করতেন তিনি। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বিচার সালিশও হয়েছে।

আরও পড়ুন : নেত্রকোনায় বজ্রপাতে জেলের মৃত্যু

গ্রাম পুলিশ সোলায়মান ও ধামেরহাট বাজারের নৈশপ্রহরী আব্দুল হাই বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে ধামেরহাট বাজারে আল আমিনকে ঘুরতে দেখেছি। পরে বৃষ্টি পড়লে আমরা চলে আসি। সকালে দেখি পরিষদের পানির লাইনের পাইপের সঙ্গে ঝুলে আছেন তিনি।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধারের পর থানায় নিয়ে যায়। ওই যুবক ইউনিয়ন পরিষদ ভবনের একপাশে পানির পাইপের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়েছেন।

আরও পড়ুন : বিরল প্রজাতির তক্ষকসহ আটক ২

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহের প্রাথমিক সুরতিহাল রিপোর্ট হয়েছে। ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা