প্রতীকী ছবি
সারাদেশ

নেত্রকোনায় বজ্রপাতে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে সুমন বর্মণ (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল বর্মণ নামে আরেকজন আহত হয়েছেন।

আরও পড়ুন : সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

শুক্রবার (১৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের হাওরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত সুমন বর্মণ বরান্তর গ্রামের মনমোহন বর্মণের ছেলে। আহত রুবেল বর্মণ তার প্রতিবেশী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছিল। এসময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যায় সুমন বর্মণ, রুবেল বর্মণসহ আরও অনেকে। এসময় বজ্রপাত হলে সুমন বর্মণ গুরুতর আহত হয়। এছাড়া পাশে থাকা রুবেলও সামান্য আহত হয়। পরে কাছাকাছি থাকা অন্য জেলেরা সুমনকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিরল প্রজাতির তক্ষকসহ আটক ২

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা