ছবি-সংগৃহীত
সারাদেশ

দোকানঘর থেকে চোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি পরিত্যক্ত দোকানঘর থেকে গোবিন্দ রায় (৫০) নামের এক চোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : চট্টগ্রামে ২ যুবক নিহত

মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের তালপট্টি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গোবিন্দ রায় একই ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দ রায় দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও মাদক সেবন করে আসছিলেন। এলাকায় তিনি একজন চিহ্নিত চোর হিসেবে পরিচিত। প্রায় রাতে তালপট্টি এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে ঘুমাতেন। মঙ্গলবার সকালে গোবিন্দ রায়ের মরদেহ ওই পরিত্যক্ত দোকানঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন : ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা