সারাদেশ

শিক্ষককে কুপিয়ে হত্যা, মানববন্ধন

জেলা প্রতিনিধি (পাবনা) : পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাওলানা সাদেক আলী প্রামানিক (৬০) নামের এক মাদরাসা শিক্ষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছেন সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ মে) সকালে পুষ্পপাড়া কামিল মাদরাসার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন : ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাদরাসার কামিল বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন, পুষ্পপাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মো: মোখলেছুর রহমান, গভর্নিংবডির সহসভাপতি এনামুল হক, মাদরাসার ফাজিল বিভাগের ছাত্র খাইরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী সালমান ফার্সি, মো: হুজায়ফা, নিহত সাদেক আলীর মেয়ে সাদিয়া সিদ্দিকা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত শিক্ষক সাদেক আলী একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। মাদরাসার সকল ছাত্র-ছাত্রীদের তিনি সন্তানের মত করে দেখতেন। কোন ছাত্র-শিক্ষকদের বিপদ হলে তিনি সবার আগে এগিয়ে আসতেন। শুধু তাই নয় অত্র অঞ্চলের কেউ কোন বিপদে পড়লে তিনি সবার আগে সেখানে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এলাকার বিবাদ মিটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেন। সবাইকে সঙ্গে নিয়ে তিনি একটি আদর্শ ইউনিয়ন গড়তে চেয়েছিলেন। তার মৃত্যুতে মাদরাসা ও অত্র ইউনিয়নবাসী একজন অভিভাবক হারালো। যেটি কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না।

বক্তারা আরও বলেন, এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তার জন্য ঠিকমত মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। সেজন্য তাকে পুর্ব পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে বড় ধরণের কোন ইন্দন রয়েছে। কারণ হত্যার কয়েকদিন পরেই হত্যাকারি রবিউলের ব্যাংক একাউন্টে ১ লাখ ৬০ হাজার টাকা আসছে। তাহলে এসব টাকা কোন মহল তাকে দিলো?। এসব হত্যাকান্ডের ইন্দনদাতাকে খুঁজে বের করতে প্রশাসনের নিকট আহবান জানান।

আরও পড়ুন : ভালুকায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

উল্লেখ্য: ২৬ এপ্রিল সকালে অভিযুক্ত রবিউলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় পাশের খড়ের পালায় লুকানো রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে রবিউল। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রবিউল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসার জীববিজ্ঞানের শিক্ষক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা