ছবি : সংগৃহিত
সারাদেশ
ভোলা জেলা পরিষদ

প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

আদিল হোসেন তপু, ভোলা : ভোলা জেলা পরিষদ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। সমন্বয় সভায় অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু

জেলা পরিষদের নির্বাচনে নব-নির্বাচিত সদস্যদের মধ্যে তিনজনকে প্যানেল চেয়ারম্যান হিসাবে নাম ঘোষণা করা হয়েছে। সমন্বয় সভায় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম গোলদারকে ১নং প্যানেল চেয়ারম্যান, আ’লীগ নেতা মোঃ খাইরুল ইসলাম খোকনকে ২নং প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সম্পাদিকা খাদিজা আক্তার স্বপ্নাকে ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

একজন চেয়ারম্যান, ১৫ জন পুরুষ সদস্য এবং ৫ জন মহিলা সদস্যদের মতামাতের ভিত্তিতে তাদেরকে প্যানেল চেয়ারম্যান হিসাবে নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন : সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সোমবার (৮ মে) জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে প্যানেল চেয়ারম্যানগন তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন।

ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মমিন টুলু। এরআগেও তিনি জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন : দুই কিশোরের মরদেহ উদ্ধার

এদিকে নব-নির্বাচিত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যানগণ বলেন, আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমরা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। দ্বীপজেলা ভোলার উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা