ছবি : সংগৃহিত
সারাদেশ
ভোলা জেলা টাস্কফোর্স

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত সভা

ভোলা প্রতিনিধি : ভোলায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ইসলামপুরে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

সোমবার (৮ ই মে) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সাহা, কোস্ট গার্ডের স্টাফ অফিসার অপারেশন লে. হাসান মেহেদী সহ বিভিন্ন উপজেলার মৎস কর্মকর্তারা সহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : উলিপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

এসময় সভায় বক্তরা বলেন দু’মাসের জাটকা রক্ষার অভিযান সফল ভাবে সম্পন্ন করা হয়েছে। মেঘনা-তেতুঁলিয়া নদীতে নিষেধাজ্ঞা কালীন সকল অবৈধ জাল অপসারন করা হয়েছে। আশাকরা যায়, ভবিষৎতে এই অভিযানের সুফল পাবে জেলেরা।

এসময় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী বলেন, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন,সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে সাগরে যে কোন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : ভোলায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

এসময় মৎস্য আহরণ বন্ধ রাখা মানে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি করা, রাষ্ট্রের জন্য কাজ করা।

এক্ষেত্রে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মৎস্যজীবী সমিতির সদস্যদের সরকারের নীতি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন : গুলিবিদ্ধ ৩ মরদেহ উদ্ধার

মৎস্যসম্পদ সংরক্ষণ করা গেলে মৎস্যজীবীদেরই লাভবান হবে। সরকার শুধু মৎস্যজীবী ও দেশের সাধারণ মানুষের স্বার্থকে নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।

এজন্য অবৈধ মৎস্য আহরণ বন্ধে সকলকে নিবেদিতভাবে কাজ করতে আহবান জানান জেলা প্রশাসক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা