ছবি-সংগৃহীত
সারাদেশ

গুলিবিদ্ধ ৩ মরদেহ উদ্ধার

আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু আহত

সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়ার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এ তিনজন নিহত হতে পারেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

পুলিশ সুপার জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়ার কাছাকাছি এলাকা থেকে গুলিতে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যংপাড়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা