ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

ভোলা প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে দ্বীপ জেলা ভোলায় বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুন : গুলিবিদ্ধ ৩ মরদেহ উদ্ধার

সোমবার (০৮ মে) সকালে দিবসটি উপলক্ষে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ভবনের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।

এসময় রেড ক্রিসেন্ট ভোলা ইউনিটের স্বেচ্ছাসেবকরার এতে অংশ গ্রহন করেন। পরে ভোলা রেড ক্রিসেন্ট অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে যুব প্রধান আদিল হোসেন তপুর সভাপতিত্বে ও প্রশিক্ষন বিভাগের প্রধান আব্দুল্লাহ নোমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো : আজিজুল ইসলাম।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু আহত

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ফেরদৌউস আহম্মেদ,ইউনিট লেভেল অফিসার আব্দুল বাড়ী পারভেজ। এছাড়াও স্বেচ্ছাসেবক দের পক্ষে বক্তব্য রাখেন রিদয়,মাইনুল এহসান,শাকিলা ইসলাম,আমানউল্লাহ রাব্বি প্রমুখ।

আলোচনা সভা শেষে ৭ জন শ্রেষ্ট স্বেচ্ছাসেবক ও সর্বোচ্চ রক্তদাতাদের সম্মননা প্রধান করা হয়। এরাহলেন সর্বোচ্চ রক্তদাতা মাইনুল এহসান, রহমান মিম, আব্দুল্লাহ নোমান, ইউনিটের এবছর শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সিফাত, সাহিদ হোসেন দিপু, শান্ত, আমান উল্লাহ রাব্বি।

আরও পড়ুন : ৩০ বছর ধরে পঙ্গু জীবন-যাপন

এরআগে রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।

বক্তারা পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে জিন হেনরি ডোনান্টকে অনুসরণ করার আহবান জানান।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় ৪ বস্তা অবৈধ ঔষুধ উদ্ধার

শান্তিপূর্ণ ও মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি ও স্বেচ্ছাসেবা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা