প্রতীকী ছবি
সারাদেশ

মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ডুবে মুশফিকুর রহমান মুশফিক (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সোমবার (৮ মে) সন্ধ্যার আগে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

নিহত মুশফিক উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের খাবিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, বিকেলে শিশুটির বাবা মহানন্দা নদীতে মাছ ধরতে গেলে সেও পেছনে পেছনে যায়। এক পর্যায়ে সে মহানন্দার পাথর কোয়ারির গভীরে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ না দেখে খোঁজাখুঁজির পর ওই পাথর কোয়ারির পানি থেকে উদ্ধার করা হয়। পরে তেঁতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দুই কিশোরের মরদেহ উদ্ধার

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা