ছবি-সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে ২ যুবক নিহত

জেলা প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীতে মারামারির সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন : সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সোমবার (৮ মে) রাত পৌনে ৮টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা রোড বিটাক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন-মাসুম (৩০) ও সবুজ (২০)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নারী সংক্রান্ত ঘটানার জেরে দুই পক্ষের মারামারি হয়। এসময় দুই যুবককে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দুই কিশোরের মরদেহ উদ্ধার

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে পাহাড়তলী থানার টিম ঘটনাস্থলে গেছে। হাসপাতালেও পুলিশের আলাদা টিম রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা