সারাদেশ
সুন্দরগঞ্জে উত্তরবঙ্গ তিস্তা নদী ভাঙ্গন রোধ কমিটি

আহবায়কের বাড়ীতে হামলা

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা (প্রতিনিধি) : গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব সীচা লাল চামার গ্রামে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া উত্তরবঙ্গ তিস্তা নদী শাসন প্রজেক্ট কাজে গাছ কাটাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৯

সরেজমিন তদন্তে জানা যায়, উত্তরবঙ্গ তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক ও মানবাধিকার কর্মী নুর আলম সিদ্দিকী স্বভাবতই একজন সাদা মনের মানুষ ৷

নদীর ভাঙ্গনে তিনি প্রায় বাড়ী ঘর ও ভুমিহীন হয়ে পড়েছে ৷ তারপরও তিনি দমে যাননি ৷ এলাকার মানুষদের সাথে নিয়ে করেছেন নদী ভাঙ্গন রোধে আন্দোলন ৷ একেরপর এক সভা, মানববন্ধন, সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে অধিকার আদায় করে হয়েছেন সফল ৷ এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে তিস্তা নদী ভাঙ্গন রোধে শাসন প্রকল্পের কাজ ৷

নদীর একেবারে কোল ঘেঁষে সাংবাদিক নুর আলমের সামান্য ভিটে মাটিতে তারই রোপনকৃত রয়েছে কয়েকটি ইউক্যালিপটাস গাছ ৷ প্রজেক্ট কর্তৃপক্ষ গাছগুলো কাটতে হবে না মর্মে জানালেও ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য গাছ কাটতে হবে বলে জানিয়ে দেয় ১৪ নং চন্ডিপুর ইউপি'র ৮ নং ওয়ার্ড সদস্য নান্নু মেম্বার ৷

আরও পড়ুন : আমরাও সুষ্ঠু নির্বাচন চাই

নুর আলম গাছ কাটতে অস্বীকৃতি জানালে নান্নু মেম্বারের নেতৃত্বে তার ছেলে সহ বেশ কিছু দস্যুরুপী সন্ত্রাসী বাহিনী নিরীহ সাংবাদিক নুর আলম সিদ্দিকীর বাড়ীতে অনধিকার প্রবেশ করে মারধর সহ সন্ত্রাসী কায়দায় আকস্মিক হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর এবং মোটরসাইকেল ও নগদ টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায় । বর্তমানে নুর আলম সিদ্দিকী সন্ত্রাসী হামলায় অসুস্থ হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ উল্লেখ্য যে, কিছুদিন পূর্বেই শাহজামাল নামের এক ব্যক্তিকে ওই স্থানেই নৃশংসভাবে হত্যা করা হয় ৷ সে হত্যার সন্দেহভাজন তালিকায় তার নামও রয়েছে বলে বিশ্বস্ত সুত্রে জানা যায় ৷

নুর আলম জানান, মারপিটের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে ইন্সপেক্টর তদন্ত সিরাজুল ইসলামের সঙ্গে মুঠো ফোনে কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ৷

আরও পড়ুন : ঝালকাঠিতে ধান কেটে দিলো ছাত্রলীগ

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নান্নু মেম্বারের সঙ্গে একাধিকবার মুঠো ফোনে কথা বলার চেষ্টা করলে আমি বাহিরে আছি বলে তিনি ফোনের লাইন কেটে দেন ৷ উক্ত ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সদয় হস্তক্ষেপ কামনা করেন লালচামার এলাকার সচেতন মানুষ ও উত্তরবঙ্গ তিস্তা নদী ভাঙ্গন রোধ প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক নুর আলম সিদ্দিকী ৷

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা