ছবি : সংগৃহিত
সারাদেশ

মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় দিঘি এলাকায় খালার বাড়ি যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে ৭ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : ভোলায় ১১ দাবিতে স্মারকলিপি

শনিবার (৬ মে) সকালে এ ঘটনায় ওই উপজেলার বদনিকাঠি গ্রামের মৃত নুরু’র ছেলে সাকিব (২২) কে আসামি করে ছাত্রীর বাবা রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।

সাকিব বাইপাস এলাকার বাহারুলের ছোট ভাই এবং বাইপাস এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসের হেলপারী করতো।

মামলা হলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। গতকাল শুক্রবার সোয়া সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের বাইপাস মোড় সংলগ্ন দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : উলিপুরে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা

মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই সাকিব।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ওই স্কুলছাত্রী তার খালার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় স্কুলছাত্রীকে একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই তরুণীকে সাবু হাওলাদারের নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান।

এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

আরও পড়ুন : উলিপুরে মাও. আব্দুল বারীর ইন্তেকাল

রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলান বলেন, ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করতে শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীকে ঝালকাঠি পাঠানো হয়েছে।

আসামিকে গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। তবে তাকে এখনও (শনিবার বিকেলে সাড়ে ৫টা) গ্রেফতার করা সম্ভব হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা