ছবি-সংগৃহীত
সারাদেশ

নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় নজরুল ইসলাম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের দুই ভাই পলাতক আছে।

আরও পড়ুন : নাটোরে ৬ জনের যাবজ্জীবন

শুক্রবার (১৪ এপ্রিল) ফজরের নামাজের সময় উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বশির উদ্দিনের তিন ছেলে। কিন্তু তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে এসব নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ভোরে নজরুল ইসলাম সেহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নজরুল ইসলাম নামাজ পড়া শেষ করতেই তার দুই ভাই আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিম তাকে পেছন থেকে কুপিয়ে জখম করে। মুসল্লিরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর জড়িত দুই ভাই পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা