ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রলির চাপায় শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে ট্রলির চাপায় মাসুম সিকদার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার চরসিন্দুরের বালিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম সিকদার চরসিন্দুর ইউনিয়নের চলনা নামাপাড়া এলাকার মৃত ইসমাইল সিকদারের ছেলে। তিনি স্থানীয় দেশবন্ধু পলিমারের কোয়ালিটি ডিপার্টমেন্টে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

পলাশ থানার সেকেন্ড অফিসার (উপ-পরির্দশক) আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাসুম সিকদার তার কর্মস্থলে নাইট ডিউটিতে ছিলেন। আজ (শুক্রবার) সকালে ডিউটি শেষে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি। সকাল ৯টার দিকে বালিয়ার মোড়ে পৌঁছালে চরসিন্দুর অভিমুখী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

উপ-পরির্দশক আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ট্রলি ও তার চালক নাঈম মোল্লাকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা