সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর (৫৫) নামে ১ রেলওয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৬ কারখানা

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ১ দল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামতের কাজ করে আসছিলেন। রোববার সকাল থেকে মনসুর ও তার ছেলেসহ ৩ জন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রিজে কাজ করছিলেন। এরপর সকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখেন তারা। এর পরে তারা ৩ জনই ব্রিজ পার হওয়ার জন্য দৌড়াতে থাকেন। এর একপর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে ২ জন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ট্রেনের নিচে কাটা পড়ে ৩ খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যান। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

চোখের সামনে এ ঘটনা দেখে ছেলেসহ সাথে থাকা অন্যরা নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে খবর দেয় পলাশ থানা পুলিশ।

আরও পড়ুন: দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ বলেন, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা