সংগৃহীত ছবি
সারাদেশ

টেকনাফ সীমান্তে বিস্ফোরণ

জেলা প্রতিনিধি: টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বোমা বিস্ফোরণ ও মর্টারশেলের বিকট শব্দ শোনা যাচ্ছে।

আরও পড়ুন: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

শনিবার (২ নভেম্বর) রাত ১২টা পর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান টেকনাফের মিয়ানমার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

সীমান্তের পাশে বসবাসকারীরা বলছেন, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও বোমা বিস্ফোরণ ও মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে। এতে কাঁপছে সীমান্ত এলাকার বসতঘর।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, শনিবার রাতভর থেমে থেমে মিয়ানমারের ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তের লোকজন ফের বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জেনেছি। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা