সংগৃহীত ছবি
সারাদেশ

দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা কাটিয়ে জেলেদের প্রস্তুতি

শনিবার (২ নভেম্বর ) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর সোনাডাঙ্গার কুবা মসজিদ গলির প্রবেশপথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে সজিব ও ইয়াসিন নামে দুইজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রাসেল নগরীর শেরেবাংলা রোড আমতলার মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেরেবাংলা রোড আলকাতরা মিলের পার্শ্বে কুবা মসজিদের গলির প্রবেশপথে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসে পঙ্গু রাসেলকে বুকের পাশে ২টি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। বাকি দুজন ধারালো চাপাতির কোপে রক্তাক্ত জখম হন।

পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত‌ আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত রাসেল ওরফে পঙ্গু রাসেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। শুনেছি গত রাতে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় রাসেল গুলিবিদ্ধ এবং তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত কিছু জানা যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা