সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিনা আফরিন, পটুয়াখালী : জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত ও ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্তসহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মাটিরাঙ্গা জাতীয় সমবায় দিবস পালিত

শনিবার বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সহসভাপতি তপন কুমার কর্মকার, সহসভাপতি স্বপন চক্রবর্তী, সহ-সভাপতি মংথান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শুভ্রত শীল, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক এ্যাড. কাজল বরন দাস, নির্যাতিত ২১ পরিবারের পক্ষে সহকারি অধ্যাপক স্বপন কুমার খাসকেল।

মানববন্ধন শেষে ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য শহরে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : স্পিডবোট-ট্রলার সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

এ সময় বক্তারা ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছের কাছে জোর দাবি করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা