সংগৃহীত ছবি
সারাদেশ

মাটিরাঙ্গা জাতীয় সমবায় দিবস পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : স্পিডবোট-ট্রলার সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্ল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

সভায় প্রধান অতিথি বলেন, পাহাড় একটা অপার সম্ভাবনাময় জায়গা, এখানে যদি ফ্রুট প্রসেসিং পদ্ধতি করা যায়, তাহলে কাজের পরিধি বাড়ানো যাবে। তবে এসব কিছু করতে হলে এককভাবে কোন কিছু করা সম্ভব নয়। সমবায়ের মাধ্যমে এসব অসাধ্যকে সাধ্যের মধ্য নিয়ে আসা সম্ভব। আমরা যেন দেশের কল্যানে সমবায় সমিতি তৈরীর মাধ্যমে এগিয়ে যেতে পারি সেটাই যেন মূল লক্ষ্য ও উদ্যােশ হয়। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে সমবায় তৈরির মাধ্যমে ও সাফল্য অর্জন করতে পারি।

আরও পড়ুন : নাতির হাতে দাদি খুন

এসময় আরও বক্তব্য রাখেন, স্বদেশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল, সম্প্রতি সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি শিক্ষক আনিসুর রহমান। মুসলিম পাড়া বৃত্তহীন মহিলা সমবায় সমিতির সভাপতি মোসা শাহেনা আক্তার। মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শাহজালাল কাজল।

পরে সমিতির সদস্যদের কৃষি খাদ্যের জন্য প্রিয়লতা ত্রিপুরাকে ৩০,০০০ হাজার, আশিক রঞ্জন ত্রিপুরা ২০,০০০ এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে পর্যাক্রমে চেক প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা