সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভোলায় ১৯টি কূপ খনন করা হবে

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

বনার্ঢ্য শোভাযাত্রাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক গনপতিরায়। পরে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি উপলক্ষে যুবকদের মধ্যে ঋণের চেক হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক গনপতিরায়।

আরও পড়ুন : গোবিন্দগঞ্জে দীপাবলি উদযাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ মহসীন।

এময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্ম সফি, সিরাজগঞ্জ বন্ধু যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক রাব্বি,সমন্বয়ক মুনতাসির মেহেদী, বানিয়াগাঁতী যুব কল্যাণ সংগঠন সভাপতি মোঃ বনি ইয়ামীন,সিরাজগঞ্জ হেল্পগ্রুপ এর সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নজরুল ইসলাম।

উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে এবার ১০ জন যুবকের মধ্যে ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা