সারাদেশ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শরীর খারাপ লাগার কথা বলে মেয়ে তোফামণিকে তার ফুফুর কাছে রেখে ঘরের দরজা লাগায় রিনা খাতুন (২৪)। মেয়ে ঘণ্টা খানেক খেলাধুলা করার পর ঘরে আসে। ঘরে এসে মাকে না পেয়ে কান্না করতে থাকে। মাকে খুঁজতে খুঁজতে আসে তাদের ঘরের বারান্দার রুমে। বদ্ধ রুমের দরজায় শব্দ করে কান্না করতে থাকে শিশুটি। তোফামণির কান্নার শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে আসে। অনেক ডাকাডা‌কি করেও তোফামণির মায়ের সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দেন বাড়ির লোকজন। পরে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলতে থাকা তোফামণির মায়ের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

শুক্রবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় এলাকায় নেমে এসছে শোকের ছায়া।

মারা যাওয়া তোফামণির মা রিনা খাতুন পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সাত বছরের আগে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ সোহাগ মিয়ার সাথে তার বিয়ে হয়। তাদের ঘর আলোকিত করে আসে শিশু তোফামণি। শিশুটির বয়স আড়াই বছর।

আরও পড়ুন : ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রিনার শ্বশুর হাবিবুর রহমান জানান, গত ছয় থেকে সাত মাস ধরে আমার ছেলের বউ (তোফামণির মা'র) মাথায় সমস্যা ছিলো। মাথায় প্রচন্ড ব্যাথা ও শরীর জ্বালা পোড়া করতো। অনেক ডাক্তার দেখিয়ে কোন লাভ হয়নি। ঘটনার দিন সকালে আমি গরুর জন্য ঘাস কাটতে গেলে খবর পাই রিনার ঘরের দরজা বন্ধ। কোন সাড়াশব্দ নেই। আমি দৌড়ে এসে দরজার ফাঁক দিয়ে দেখি তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে আমরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। আমার ধারণা আমার পুত্রবধু মাথার ব্যাথার যন্ত্রনা সইতে না পেরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

রিনার বাবা দুলাল মিয়া বলেন, মারা যাওয়ার আগের রাতেও আমার মেয়েকে আমি কবিরাজি চিকিৎসা করিয়েছি। কীভাবে চলে গেলো আমার মেয়ে। একথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন : রোমানিয়ায় ৯ বাংলাদেশি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা