ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি ‍: কুড়িগ্রামের সদরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

আরও পড়ুন : উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে বেলগাছ ইউনিয়নে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল রহিম রাজু জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল রহিম রাজু মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল শহরের দিকে আসার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল রহিম রাজু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন : নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল রহিম রাজু নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা