ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় পথচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার পৌরশহরে বাস চাপায় তাসলিমা খাতুন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ তাসলিমা সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে তাসলিমা খাতুন শহরের চৌরঙ্গির মোড়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আক্তার মারুফ তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : উখিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা