ছবি-সংগৃহীত
সারাদেশ

চাঁদপুরে ২৮০০ কেজি ইলিশ জব্দ

জেলা প্রতিনিধি : চাঁদপুরে পৃথক দুই অভিযানে দুই হাজার ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন : ৩ মাস পরেই মতিঝিলে মেট্রোরেলের যাত্রা!

সোমবার (৩ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (২ এপ্রিল) রাত ১টায় বিসিজি আউটপোস্ট হাইমচর থানাধীন মেঘনা নদীর আখন্দ ঘাট নামক এলাকায় একটি ইঞ্জিনচা‌লিত কা‌ঠের বো‌ট তল্লাশি করে দুই হাজার কে‌জি জাটকা ইলিশ জব্দ করা হয়।

আরও পড়ুন : সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে

অপরদিকে আজ সোমবার (৩ এপ্রিল) ভোর ৪টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে উত্তর মতলব থানাধীন একলাছপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ইজিবাইক থেকে আট শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

আরও পড়ুন : নির্বাচনে থাকছে না ইভিএম

লেফটেন্যান্ট কমান্ডার মুনিফ তকি বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকা ইলিশ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা