সংগৃহীত
সারাদেশ

ট্রলির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী সাকিব হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে

সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাকিব হাসান দক্ষিণ দেওড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য আকরাম গাজী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাকিব তার বড় ভাই রাকিব শেখের মোটরসাইকেলে উপজেলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দক্ষিণ দেওড়া এলাকার পলাশ ফার্টিলাইজার রোডে আসলে পিছন থেকে একটি ইটবোঝাই ট্রলি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে যায়। এসময় ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পড়ে যায়। এতে পিছনে বসে থাকা সাকিব ছিটকে ট্রলির নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বড়ভাই রাকিব পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : নির্বাচনে থাকছে না ইভিএম

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, ট্রলি চাপায় একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা